ফটিকছড়িতে আহম্মদ ছাফা-আবুল বশর প্যানেল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে ফটিকছড়ির আহম্মদ ছাফা-আবুল বশর প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে। গত ২৬ মে উপজেলা রির্টানিং কর্মকর্তা যাচাই-বাছাইয়ের পর প্যানেলটি বৈধ ঘোষণা করা হয়। এতে রয়েছেন আহম্মদ ছাফা (কমান্ডার), আবুল বশর (উপ-কমান্ডার), জাগির হোসেন (সাংগঠনিক), নেছারুল হক (ত্রাণ ও পুনর্বাসন), এয়াছিন আলী (তথ্য ও প্রচার), সমশুল আলম (অর্থ), জালাল উদ্দীন (দপ্তর), হেলাল উদ্দীন (ক্রীড়া), আবুল কালাম আজাদ, আলী আহমদ ও অমর বিকাশ নন্দী (সদস্য)। ২৬ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।