ফটিকছড়িতে কাঁঠালের লক্ষ্যমাত্রা ছাড়াল

ফটিকছড়ি উপজেলায় এবার কঁাঠালের বাম্পার ফলন হয়েছে। কৃষি কর্মকর্তা ও চাষিদের দেওয়া তথ্য অনুযায়ী এবার লক্ষ্যমাত্রার চেয়ে কঁাঠালের ফলন বেশি হয়েছে। এখানকার কঁাঠাল সুস্বাদু ও সুমিষ্ট হওয়ায় সারা দেশেই এর কদর রয়েছে। কঁাঠাল বিক্রি করে লাভ হওয়ায় খুশি স্থানীয় চাষিরাও।
উপজেলা কৃষি কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার এক হাজার এক শ হেক্টর জমিতে কঁাঠালবাগান আছে। প্রতি হেক্টরে ফলন হয়েছে ৩০ মেট্রিক টন। সব মিলিয়ে এবার কঁাঠালের উৎপাদন হয়েছে ৩৩ হাজার মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে কঁাঠাল বাজারে আসতে শুরু করেছে। ট্রাক ভর্তি করে এসব কঁাঠাল সরবরাহ করা হচ্ছে চট্টগ্রাম, ঢাকাসহ সারা দেশে। স্থানীয় বাজারে মাঝারি ও বড় আকারের এেককটি কঁাঠাল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকায়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার পাহাড়ি ও উঁচু ভূমিতে কঁাঠালের বাগান বেশি। উপজেলার পাহাড়ি এলাকা দঁাতমারা, পশ্চিম ভুজপুর, হারুয়ালছড়ি, মীর্জারহাট, হাসনাবাদ, বাগানবাজার, আন্ধারমানিক, রাজার বাজার, বড়বিল, লালমাই ও কৈয়াছড়া এলাকা ঘুরে প্রচুর কঁাঠালবাগান চোখে পড়েছে। প্রায় সব গাছেই ঝুলছে নানা আকৃতির কঁাঠাল। পাহাড়ি অঞ্চলে কঁাঠালের ছোট ছোট হাটও বসছে। এসব হাট থেকে পাইকারি ব্যবসায়ীরা ট্রাক ভর্তি করে কঁাঠাল নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন এলাকায়।
পূর্ব ও উত্তর ফটিকছড়ি এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানকার উঁচু-নিচু টিলাজুড়ে কঁাঠালগাছ। গাছের গোড়া থেকে মগডাল অবধি কঁাঠাল ধরেছে। কোনো কোনো ক্ষেত্রে ২০-২৫টি কঁাঠাল ধরেছে।
বাগানবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. রুস্তম আলী বলেন, এই ইউনিয়নের পাহাড়ের মাটি লাল। পাশাপাশি দোঅাঁশ ও এঁটেল মাটির সংমিশ্রণ আছে। এ ধরনের মাটি কঁাঠাল চাষের জন্য খুবই উপযোগী। এ মাটিতে কঁাঠালও হয় অতি সুস্বাদু এবং রসে ভরা। গত বছরের তুলনায় এবার কঁাঠালের ফলন অনেক বেশি হয়েছে বলে জানান তিনি।
দঁাতমারা বাজারের ব্যবসায়ী আবু নোমান শেখ বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় গাছে এবার অনেক বেশি কঁাঠাল ধরেছে।
উপজেলার হেঁয়াকো বাজারে কঁাঠাল বিক্রি করতে আসা আবদুল হাকিম (৩৭) বলেন, এখানে ৩০ থেকে সর্বোচ্চ ২০০ টাকায় এেককটি কঁাঠাল বিক্রি হচ্ছে। তিনি দৈনিক দুই থেকে তিন হাজার টাকার কঁাঠাল বিক্রি করছেন বলে জানান।
হেঁয়াকো বাজারে কঁাঠাল কিনতে আসা চট্টগ্রামের ব্যবসায়ী নুর মোহাম্মদ (৪২) বলেন, বড় ট্রাকে এক থেকে দেড় হাজার কঁাঠাল ভরা যায়। পরে শহরে নিয়ে বিক্রি করে প্রতি ট্রাক থেকে ১০ হাজার টাকার মতো লাভ পাওয়া যায়। সব মিলিয়ে তঁার ব্যবসা ভালোই চলছে বলে তিনি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ প্রথম আলোকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার অন্য বছরের তুলনায় কঁাঠালের ফলন বেশি হয়েছে। ফলে চাষিদের মুখে হাসি ফুটেছে।