ফটিকছড়িতে খোরশেদুল হক স্মৃতি ব্যাডমিন্টনের চূড়ান্ত খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়িতে খোরশেদুল হক চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টনের চূড়ান্ত খেলা ও ট্রফি বিতরণ ১৫ জানুয়ারি দৌলতপুর এবিসি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ রফিকুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী, মুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিম, এস এম ফসিউদ্দৌল্লাহ, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী, গিয়াস উদ্দীন চৌধুরী ও এ কে জাহেদ চৌধুরী। চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নাজিরহাট সাইফুল জাহেদ জুটি ও দৌলতপুর জনতা ক্লাব জুটি। বিজ্ঞপ্তি।