ফটিকছড়িতে গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে ৪ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়িতে ১১ দিনব্যাপী পরান চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। এতে স্থানীয় ও জাতীয় দলের খেলোয়াড়েরা অংশ নেবেন। এসব খেলোয়াড়ের মধ্যে রয়েছেন—জাতীয় দলের সাবেক চ্যাম্পিয়ন মো. রইস উদ্দিন, সাফ গেমসের খেলোয়াড় মোকতার হোসেন, মো. হান্নান ও এশিয়ান গেমসের মো. জাবেদ। ফটিকছড়ি উপজেলার ধুরুং গ্রামের পরান চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-১১ নামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ধুরুং ইউনিয়নের আমানবাজার মাঠে। এ উপলক্ষে ২৬ জানুয়ারি সংবাদ সম্মেলনে জানানো হয়, মফস্বল থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে পরান চৌধুরী কল্যাণ ট্রাস্ট ভূমিকা রাখছে। এতে দেশ-জাতি উপকৃত হচ্ছে। টুর্নামেন্টকে জাতীয় মানের উপযোগী করার নিরন্তর প্রচেষ্টায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান আয়োজকেরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নুরুল আজম। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মুন্সী আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, ইফতেখার উদ্দিন ও কমিটির যুগ্মসচিব মাসুম সরোয়ার প্রমুখ।