ফটিকছড়িতে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, আটক তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঝঙ্কার প্রেক্ষাগৃহ এলাকায় সম্প্রতি অভিযান চালিয়ে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে হাটহাজারী পুলিশ। পুলিশ এই সময় সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে আটক করে। এই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার মালিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। হাটহাজারী থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থেকে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশাটি (চট্টগ্রাম ম-১১-৪৮০৫) উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের হাতে আটক হন মোরশেদ আলম, ফরিদুল আলম ও আবুল কাশেম (৪৫)। হাটহাজারী থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া সংঘবদ্ধ চক্র বিভিন্ন জায়গায় সিএনজিচালিত অটোরিকশা চুরির কথা স্বীকার করেন।