ফটিকছড়িতে দুই দিনের স্বাস্থ্যমেলা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দুই দিনব্যাপী স্বাস্থ্যমেলা ৩ জুলাই শেষ হয়েছে। ‘এসো গড়ি নারীবান্ধব হাসপাতাল’ শিরোনামে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মোহাম্মদ আবু তৈয়ব। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। মেলায় নারীদের জরায়ু নেমে আসা, জরায়ুর মুখে ক্যানসার, স্তন ক্যানসার, গর্ভবতী নারীকে প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা প্রদান, নির্যাতিত নারীর চিকিৎসাসেবা ও পুষ্টি বিষয়ে পরামর্শ দেওয়া হয়।