ফটিকছড়িতে সম্প্রযুগের শিক্ষাসামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের উদ্যোগে সংবর্ধনা, প্রাথমিক মেধাবৃত্তি বৃত্তি প্রদান, শিক্ষক সম্মাননা ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান ২০ ডিসেম্বর ফটিকছড়ির ধর্মপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি রাশেদ সরোয়ার।

প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর এস এম শামসুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, লায়ন্স ক্লাবস চিটাগাং মেট্রোপলিটনের সভাপতি এম জাহেদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, সমপ্রযুগের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম, সাবেক সভাপতি দিদারুল আলম ও মোহাম্মদ ইউনুছ।

বক্তব্য দেন মেজবাহ উদ্দিন, শাহাজাহান চৌধুরী, মনসুর উদ্দিন আহমেদ, লোকমানুল আলম, আবু বকর, মোরশেদুল হক চৌধুরী, মোমিনুল হক, এস এম নুরুল আজাদ, খোরশেদুল আলম, মো. আইয়ুব চৌধুরী, আবদুছ ছালাম প্রমুখ। বিজ্ঞপ্তি।