প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির শিশু–কিশোরদের সংগঠন আজকের প্রজন্ম ও ভুজপুর ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গত ২৬ মার্চ স্থানীয় রাবার ডেম এলাকায় অনুষ্ঠিত হয়। সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এ টি এম পেয়ারুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন মো. হেলাল নুরী।
বোরহান আহমেদের সভাপতিত্বে ও মুরাদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এস এম সাহাব উদ্দিন, সেলিম জাহাঙ্গীর, নাজমুল হাসান, রুবেল বিশ্বাস, তাইজুল ইসলাম, আরশাদুল ইসলাম প্রমুখ। এর আগে প্রথম রক্ত দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আজকের প্রজন্মের আজীবন সদস্য রণজিৎ বড়ুয়া। এতে ২০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। বিজ্ঞপ্তি।