ফটিকছড়ির গ্রামাঞ্চলের গ্রাহকেরা বিদ্যুৎ পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ বিতরণে বৈষম্য করছে পল্লী বিদ্যুৎ সমিতি। কখনো কখনো ১৫-১৬ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে তাঁদের। শীত মৌসুমে বিদ্যুৎবিভ্রাট প্রকট আকার ধারণ করেছে বলে জানান তাঁরা।পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ও আজাদী বাজার উপকেন্দ্রে গ্রাহক আছেন ৫৩ হাজার ৫১৭ জন। ১৭-১৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে পাঁচ-ছয় মেগাওয়াট। গ্রামাঞ্চলের গ্রাহকদের অভিযোগ, উপজেলা সদরকে প্রধান্য দেওয়ার ফলে ১৫-১৬ ঘণ্টা বিদ্যুৎ পান না তাঁরা। তবে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলেছেন, গত বছরের তুলনায় এ বছর গ্রামাঞ্চলে লোডশেডিং কম হচ্ছে।বেসরকারি সংস্থা আশার ব্যবস্থাপক সাধনচন্দ্র নাথ বলেন, ‘দিন-রাত ছয় ঘণ্টাই বিদ্যুৎ পাওয়া যায় না। ফলে প্রতিদিনই অনেক কাজ অসমাপ্ত থেকে যায়।’উপজেলা সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ সোলায়মান আকাশ বলেন, ‘বৈষম্যের বিষয়ে লিখিত অভিযোগ করেও কাজ হয়নি।’আজাদীবাজার পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ছলিম উল্লাহ বলেন, চলতি বোরো মৌসুমে লোডশেডিং আরও বাড়বে। বিদ্যুৎ উৎপাদন না হওয়ায় সরবরাহ কমেছে বলে তিনি জানান। তবে বর্তমানে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বলে তাঁর দাবি। পিপল্স মাল্টিপারপাস লিমিটেডের ব্যবস্থাপক আবু এখলাছ বলেন, ‘গুরুত্বপূর্ণ স্থাপনা থাকার কারণে সদরে লোডশেডিং কম হয়।’এ অভিযোগ আংশিক স্বীকার করেন সদর পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সরওয়ার জাহান। তিনি বলেন, রাষ্ট্রীয় কাজে সদরকে অগ্রাধিকার দিতেই হয়। একে বৈষম্য বলা যাবে না।চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) মো. সাখাওয়াত হোসেন ফটিকছড়িতে বিদ্যুৎবিভ্রাট বাড়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘জাতীয় গ্রিডের সঙ্গে ফটিকছড়িকে সংযোগ দেওয়ার কাজ চলছে।’ এরপর বিদ্যুৎবিভ্রাট কমবে বলে জানান তিনি।