ফটিকছড়ির বালুটিলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বালুটিলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। নির্বাচনের ভোট গ্রহণ চলে বালুটিলা আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে। এতে নির্বাচিতরা হলেন সভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন ভূঁইয়া, সহসভাপতি রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মো. রাজু আহমেদ এবং সদস্য জোবায়ের হোসেন ও মো. মোশারফ। –ফটিকছড়ি প্রতিনিধি