ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে বিএনপি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। কোন্দল, ক্ষোভ ও হতাশায় নেতা-কর্মীরা দলীয় কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছেন। এই সুযোগে রাজনীতির মাঠ প্রায় চলে গেছে শাসক দল আওয়ামী লীগের দখলে।বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সংসদ নির্বাচনের আগে-পরে ফটিকছড়ি বিএনপিতে কিছুদিন চাঙাভাব ছিল। তবে সাকা চৌধুরী স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করলে দলে বিভক্তির চিহ্ন দেখা দেয়। মানবতাবিরোধী অপরাধে তিনি গ্রেপ্তার হওয়ার পর বিভক্তি স্পষ্ট হয়। অনেকে দলের কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে ফেলেন। জোট সরকারের আমলে যেসব নেতা-কর্মী নানা অপকর্মে জড়িত ছিলেন তাঁরাও এলাকা ছেড়েছেন। অন্যরা মাঝেমধ্যে দলের কর্মসূচি নিয়ে মাঠে নামলেও কোন্দলের কারণে তা হয় বিচ্ছিন্ন ও দায়সারা গোছের। জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুকের মধ্যে মতবিরোধ চলছে দীর্ঘদিন ধরে। দলের বিভিন্ন কর্মসূচি পালন করা হয় বিচ্ছিন্নভাবে। ফলে এসব কর্মসূচিতে সাধারণ নেতা-কর্মীদের অংশগ্রহণ তেমন থাকে না। এ মাসে বিএনপির ডাকা হরতালের দিন সালাহ উদ্দিনের সমর্থকেরা উপজেলা সদরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিলেও ওমর ফারুকের সমর্থকদের এতে দেখা যায়নি। অন্যদিকে গত সপ্তাহের ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিলে সালাহ উদ্দিনের সমর্থকেরা অনুপস্থিত ছিলেন। সালাহ উদ্দিনের সমর্থকদের অভিযোগ, সংসদ নির্বাচনের পর ওমর ফারুক দলীয় কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে সরে পড়েন। এ বিষয়ে সালাহ উদ্দিন বলেন, ওমর ফারুক দলে বিচ্ছিন্ন ব্যক্তি। দলীয় কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশ নেন না। ওম র ফারুক এসব অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন। তিনি বলেন, বড় দলে নানা মতের লোক থাকে। ভুল বোঝাবুঝিও বেশি হয়। জানা যায়, নির্বাচনের আগে উপজেলা বিএনপির সদস্য মো. মোরশেদ বিল্লাহ ছিলেন সাকা চৌধুরীর ঘনিষ্ঠ জন। কিন্তু নির্বাচনের অল্প দিন পরই উভয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। এ প্রসঙ্গে মোরশেদ বলেন, ‘আমি দলের আদর্শে বিশ্বাসী। সাংগঠনিক ভিত ছাড়া ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি সফল হয় না।’সূত্র জানায়, কোন্দলের কারণে ক্ষোভ-হতাশায় ভুগছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নুরুল হুদা। এ কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে রয়েছেন তিনি। অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। উত্তর জেলা বিএনপি নেতা মো. সরওয়ার আলমগীর বলেন, ‘দলে কেউ কেউ বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। আমরা তাঁদেরকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছি।’ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জহির আজম চৌধুরী বলেন, কোন্দলের কারণে দলের ব্যাপক ক্ষতি হচ্ছে। শাসক দল এ সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছেন। দলের ভেতর কোন্দলের প্রভাব পড়ছে যুব-ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন চৌধুরী বলেন, ‘ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে না। যাঁরা দলের সদস্যও নন তাঁরা বড় বড় কথা বলছেন। এভাবে দলকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে।’এদিকে বিএনপি গছে। এমনকি অনেকে দখল-বেদখলসহ নানা অপকর্মে জড়িত বলে অভিযোগ রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, কেউ অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।