ফটোগ্রাফিতে নাসির উদ্দীনের আন্তর্জাতিক পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির উদ্দীন
নাসির উদ্দীন

দ্য অল জাপান অ্যাসোসিয়েশন অব ফটোগ্রাফিক সোসাইটি এবং দ্য আসাহি সিম্বুন পত্রিকার যৌথ আয়োজনে ৭৭তম আন্তর্জাতিক ফটোগ্রাফিক সেলন অব জাপান প্রতিযোগিতায় চট্টগ্রামের আলোকচিত্রী মোহাম্মদ নাসির উদ্দীনের ‘এ ভিলেজ স্কুল’ শিরোনামের ছবিটি স্বর্ণপদক লাভ করেছে। এই প্রতিযোগিতায় বিশ্বের ৭৭জন আলোকচিত্রী পদক পেয়েছেন, তাঁদের মধ্যে নাসির উদ্দীনের স্থান সপ্তম। একটি জীর্ণ শ্রেণিকক্ষে অনেকগুলো শিশু শিক্ষার্থী। আর একজন শিক্ষক কোলে শিশু নিয়ে তাঁদের শিক্ষাদান করছেন। বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের বিদ্যালয়ের ছবিটি বিদেশের প্রদর্শনীতে খুবই প্রশংসিত হয়েছে। আলোকচিত্রী নাসির ২০১৩ সালে দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। তিনি ফটোগ্রাফিক প্রতিষ্ঠান ‘ফটো আর্ট ইনস্টিটিউট থেকে ফটোগ্রাফি বিষয়ে কোর্স সম্পন্ন করেন এবং বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞিপ্ত