ফটোবোমা, জেগিংস, ক্লিকবেইট ও অন্যান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালে মেয়েদের জনপ্রিয় পোশাক জেগিংস।
হালে মেয়েদের জনপ্রিয় পোশাক জেগিংস।

মুখে মুখে চালু হয়ে যাওয়া, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হওয়া অনেক শব্দ বা শব্দ-সংক্ষেপই হয়তো আমরা লেখার সময় ব্যবহার করি না। প্রাতিষ্ঠানিক নথিপত্রে তো নয়ই। কিন্তু দিন দিন, দিন তো পাল্টে যাচ্ছে। আধুনিক মানুষের বিভিন্ন প্রবণতার এসব জনপ্রিয় শব্দ অভিধানে ঠাঁই করে নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত মিরিয়াম-ওয়েবস্টার আনএবরিজড ইংরেজি অভিধানে সম্প্রতি ঠাঁই করে নিয়েছে এমন কিছু শব্দ ও শব্দ-সংক্ষেপ।


হালে মেয়েদের জনপ্রিয় পোশাক ‘লেগিংস’-এর কথা তো পুরোনো হয়ে গেছে। এখন দিন ‘জেগিংস’-এর। সাধারণত বহুবচনে লেখা jegging শব্দটির অর্থ হিসেবে এই অভিধানে লেখা হয়েছে,‘একটা লেগিং যা এমনভাবে নকশা করা হয়েছে যাতে তা দেখে ডেনিম জিন্সের মতো মনে হয় এবং যা সম্প্রসারণশীল কাপড়ে তৈরি।’

‘ক্লিকবেইট’ শব্দটি অন্তর্ভুক্ত হয়েছে বিশেষ্য হিসেবে। clickbait শব্দের অর্থ হিসেবে বলা হয়েছে, ‘কোনো কিছু এমনভাবে লেখা বা বলা (শিরোনাম বা এমন কিছু) যা পাঠকদের ক্লিক করে লিঙ্কে যেতে উৎসাহিত করে তুলবে, বিশেষত এমন কোনো কনটেন্টে যা আসলে সংশয়ের ঊর্ধ্বে নয় বা যাতে পাঠকের বিশেষ কৌতূহল থাকতে পারে।

‘ফটোবম্ব’ শব্দটিও হালে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জনপ্রিয় হয়ে উঠছে। photobomb বা ফটোবোমা বলতে বোঝায় কোনো ছবিতে অপ্রত্যাশিতভাবে কোনো কিছু এসে পড়া বা হঠাৎ​ কেউ হাজির হওয়ার কারণে ছবিটা নষ্ট হয়ে যাওয়া। ফেসবুকের গ্রুপ ছবি বা গ্রুপ সেলফিতে আজকাল এই ধারণার দেখা মিলতে পারে।

মিরিয়াম-ওয়েবস্টার অভিধানে ঠাঁই করে নেওয়া এমন ১ হাজার ৭০০ নতুন শব্দের মধ্যে WTF মধ্যে NSFW এর মতো জনপ্রিয় শব্দ সংক্ষপও রয়েছে। NSFW বলতে বোঝানো হয় ‘নট সেফ অর সুইটেবল ফর ওয়ার্ক’ অর্থাৎ অফিস বা কর্মস্থলের জন্য অনিরাপদ বা অসুবিধাজনক। সাধারণত যেসব লিঙ্ক বা অ্যাটাচমেন্ট অফিসে বসে বা সব ধরনের পরিবেশে বসে খোলা বা দেখা অসুবিধাজনক হতে পারে সেগুলোকে NSFW হিসেবে চিহ্নিত করা হয়। রয়টার্স অবলম্বনে