ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র প্রদর্শনী ‘আবহমান বাংলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে ‘আবহমান বাংলা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো ১৪ এপ্রিল ডিসি হিল প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহির উদ্দিন মো. বাবর খান। বিশেষ অতিথি ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক সভাপতি আনসার আলী, সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক মউদুদুল আলম ও যুক্তরাষ্ট্র প্রবাসী আলোকচিত্রী তাপস বড়ুয়া। শেখ মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অনুজ কুমার বড়ুয়া, বাসব শীল, শেখ মেরাজ, মোরশেদ আলম চৌধুরী প্রমুখ। প্রদর্শনীতে ৩০ আলোকচিত্রীর ৬০টি ছবি ছিল। বিজ্ঞপ্তি।