ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ১১ মার্চ শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মউদুদুল আলম। স্বাগত বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক বাসব শীল। প্রধান অতিথি ছিলেন সোসাইটির সাবেক সভাপতি মোরতজা তওফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন ম. শওকতুল ইসলাম, দেবপ্রসাদ দাশ, সোলেমান সাইমন, হাফিজ আহমেদ, অনুজ কুমার বড়ুয়া, মুকুল দাশ, সুমন দাশ প্রমুখ।
অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন প্রবীণ সদস্যরা। এ ছাড়া আজীবন সম্মাননা ও নবীন প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়। সোসাইটির পক্ষ থেকে মোরতজা তওফিকুল ইসলামের হাতে সম্মাননা তুলে দেন সভাপতি মউদুদুল আলম। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। বিজ্ঞপ্তি।