ফটোগ্রাফিক সোসাইটির ৩০ বছর পূর্তি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে ২৭ জন আলোকচিত্রীর ৫০টি ছবি নিয়ে নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে ১১ ও ১২ মার্চ দুই দিনব্যাপী এই প্রদর্শনী চলে। ১১ মার্চ দুই দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষাবিদ ও সংগীতশিল্পী হাসিনা জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মউদুদুল আলম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বাসব শীল। সভাতির বক্তব্যে মউদুদুল আলম চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন এবং সংগঠনের আগামী দুই বছরের কর্মসূচি ঘোষণা করেন। ১২ মার্চ প্রদর্শনীর দ্বিতীয় দিন ‘আলোকচিত্রের ইতিহাস ও যুদ্ধবিষয়ক আলোকচিত্র’ শিরোনামে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত প্রামাণ্যচিত্র ওয়ার ফটোগ্রাফি প্রদর্শিত হয়।