ফতেপুর মেহেরনেগা উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফতেপুর মেহেরনেগা উচ্চবিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী সভা গত ২৪ মে বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষককে বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল্লাহ হারুন। সঞ্চালনা করেন এ কে এম মঈন উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ও প্রাক্তন প্রধান শিক্ষক আসাদুল হক। এতে বক্তব্য দেন কপিল উদ্দীন, নঈম উল ইসলাম, আবু তাহের, রাশেদুল হক ও নাজিম উদ্দীন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এসএসসিতে ভালো ফলাফলকারী কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।