দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফতেয়াবাদ নাগরিক কমিটির মিলনমেলা অনুষ্ঠিত হয় ১৩ এপ্রিল। কর্মসূচির মধ্যে ছিল বিনা মূল্যে খতনা, ব্লাড গ্রুপিং, দাঁত পরীক্ষা, শিক্ষা-উপকরণ বিতরণ এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে প্রায় ২০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। নাগরিক কমিটির সভাপতি গাজী মো. শফিউল আজিমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এস এম মোরশেদ আলম চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক আলী নাসের চৌধুরী সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারীর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক শিল্পী অলক রায়।আলোচনা সভা শেষে র্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।