ফতেয়াবাদে আইটি-আইসিটি লিটারেসি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত তথ্যপ্রযুক্তি কর্মশালায় অংশগ্রহণকারী ও প্রশিক্ষকেরা
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত তথ্যপ্রযুক্তি কর্মশালায় অংশগ্রহণকারী ও প্রশিক্ষকেরা

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের ১৫ দিনব্যাপী বেসিক আইটি, আইসিটি লিটারেসি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে ১৩ মার্চ ফতেয়াবাদ কলেজ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, ফতেয়াবাদ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিচ, চিকনদন্ডি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ জাকের হোসেন এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান ইমার্জিং কমিউনিকেশনস লিমিটেড পরিচালিত এ কর্মসূচিতে উপজেলার চিকনদন্ডি ও ফতেপুর ইউনিয়নের ৪০ জন নারী প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেন। সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন প্রতি ইউনিয়নের সেরা তিন প্রশিক্ষণার্থীর হাতে ইন্টারনেট মডেম, প্রশিক্ষণ ভাতা ও সনদ তুলে দেন। অংশগ্রহণকারী সব প্রশিক্ষণার্থীর প্রত্যেককে তিন হাজার টাকা ভাতা ও সনদ প্রদান করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ইউনিয়ন পর্যায়ের নারীদের মধ্যে বিস্তৃত করার উদ্দেশ্যে সরকার এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বিজ্ঞপ্তি।