ফতেয়াবাদে আবদুল হাকিম চৌধুরীর স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতেয়াবাদ নাগরিক কমিটির উপদেষ্টা আবদুল হাকিম চৌধুরীর স্মরণসভা ফতেয়াবাদ উচ্চবিদ্যালয় মিলনায়তনে ২৩ সেপ্টেম্বর গাজী শফিউল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আ ক ম ফজলুল হক পাশা, ফতেয়াবাদ উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কদর, প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশ, অমর নাথ চৌধুরী, ইউসুফ সরওয়ার, কাজী এনামুল হক, আহমদ হোসেন খান, চৌধুরী মো. জসিম, মরহুমের ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আলী আজগর চৌধুরী, শিক্ষক আলী নাসের চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।