ফতেয়াবাদে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতেয়াবাদে ওয়াসা প্রকল্পের জন্য অধিগ্রহণ করার কারণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সংগঠন চট্টগ্রাম ওয়াসা কর্তৃক ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতির এক সভা ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। ফতেয়াবাদ চত্বর সভায় সভাপতিত্ব করেন কাজী এনামুল হক। সভায় ১৯৮৫ সালে ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে তৎকালীন উপকমিশনারের পাঠানো চিঠির (স্মারক- ৮১২/এল এ-২৭ এপ্রিল-১৯৮৫) আলোকে ক্ষতিগ্রস্তদের ভূমি পুনরুদ্ধারে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য দেন আলী আজগর চৌধুরী, আলী নাসের চৌধুরী, নুরুল আবছার, রায়হান মাহমুদ, মুহাম্মদ মহসিন, মো. ইউসুফ প্রমুখ। বিজ্ঞপ্তি।