ফতেয়াবাদে পরিবেশ আন্দোলন কমিটির শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে ১৫ মার্চ ফতেয়াবাদ পরিবেশ আন্দোলন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক অলক রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমদ ও সাংবাদিক সমরেশ বৈদ্য। রিমন মুহুরীর সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব বড়ুয়া, শিক্ষক সমিতির সভাপতি শিমুল মহাজন, সাংবাদিক খোরশেদ আলম, দক্ষিণ মাদার্শার চেয়ারম্যান আকতার হোসেন, চিকনদণ্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, মুক্তিযোদ্ধা শাহ আলম, মোহাম্মদ হেলাল, আবু বকর, অশোক দেব, বিশ্বনাথ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।