ফতেয়াবাদে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার বিকেলে গাজী বাড়ি মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় পিএসবি দল এবং রানার্সআপ হয় বার্সেলোনা দল। খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এতে অতিথি ছিলেন গাজী ইউসুফ, সিরাজুল রাশেদ, গাজী মনির, গাজী সাজ্জাদ হোসেন, গাজী আজিম, গাজী শাহ কামাল, গাজী তৈয়ব, গাজী শওকত, গাজী হাবিব প্রমুখ। বিজ্ঞপ্তি