ফতেয়াবাদে স্পর্শের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতেয়াবাদে স্বেচ্ছাসেবী সংগঠন স্পর্শ-এর উদ্যোগে ১ মে বিনা মূল্যে চিকিৎসাশিবির ফতেয়াবাদ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ২৩ জনের চিকিৎসক দল এতে সেবা দেয়। এলাকার ১১৫ জনকে প্রাথমিক চিকিৎসা ও ৩২ জনকে খতনা করানো হয় ওই ক্যাম্পে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী আক্কাস, স্থানীয় বাসিন্দা গাজী তৈয়ব, ফিরোজ সিকদার, গাজী মঈনুদ্দিন, অমর রায়, রুবেল তালুকদার, গাজী জাহেদ, সৈকত নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি