ফরা রং খ্রে-দ ক্যংয়ে কঠিন চীবরদান ও জ্ঞাতি সম্মেলন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের সিইপিজেড এলাকার চানখালি সড়কে তিন পার্বত্য জেলার বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন নিয়ে গঠিত ফরা রং খ্রে-দ ক্যংয়ে (বৌদ্ধবিহার) কঠিনচীবর দান ও জ্ঞাতিসম্মেলন কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, ভিক্ষু সংঘের পিণ্ডদান, চীবরদান ও সদ্ধর্মদেশনা। এতে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোঅং মারমা, বান্দরবান জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরীসহ ধর্মীয় নেতারা উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।