ফরাসি প্রতিনিধি দলের বিটা কেন্দ্র পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ফরাসি দূতাবাসের মিশন উপপ্রধান জ্যঁ পিয়েরে পঁশে ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত বাংলাদেশ থিয়েটার ইনস্টিটিউট অব আর্টসের (বিটা) সংস্কৃতি ও উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক রাফায়েল ইয়েগার এবং উপপরিচালক গুরুপদ চক্রবর্তী। অতিথিদের বিটা কেন্দ্রে স্বাগত জানান সংস্থার নির্বাহী পরিচালক শিশির দত্ত। ফরাসি প্রতিনিধি দল বিটার সাংস্কৃতিক কার্যক্রম, ঐতিহ্যিক বাদ্যযন্ত্রের সংগ্রহশালা ও তৃণমূল পর্যায়ের নানা উদ্যোগ ঘুরে দেখেন। এ ছাড়া বিটা থিয়েটার কোর দলের পরিবেশনায় নিরাপদ অভিবাসন বিষয়ক নাটক যাব বহুদূর উপভোগ করেন।
বিটা কর্মীদের পক্ষ থেকে সমন্বয়কারী মাহফুজা নাসরীন অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাপ্পা চৌধুরী, প্রদীপ আচার্য, মোরশেদ আলম, কামরুল ইসলাম, মো. রবিউল হক, মুরাদ হাসান ও আঁখি আক্তার। বিজ্ঞপ্তি।