ফরিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদ স্মৃতি স্বাধীনতা কাপ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ১৫ এপ্রিল শুরু হয়েছে। ফরিদ স্মৃতি সংসদ আয়োজিত এ টুর্নামেন্ট চলছে চান্দগাঁও আবাসিক এলাকা মাঠে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর জোবাইদা নার্গিস খান। এতে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল কাসেম। উদ্বোধক ছিলেন আবু বক্কর খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাছির বিল্লাহ, মাসুদুল কবির, শেখ মুস্তজিব, এসারুল হক, আমিনুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী ম্যাচে ফরিদাপাড়া একাদশ ৪ উইকেটে চান্দগাঁও সোসাইটি ক্লাবকে পরাজিত করে। বিজ্ঞপ্তি।