ফরিদা ফরহাদের ৫৫তম জন্মদিন উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি ফরিদা ফরহাদের ৫৫তম জন্মদিন উপলক্ষে স্বজন সমাবেশ কবিতা-ছড়াপাঠ, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় ২৯ ডিসেম্বর। ফরিদা ফরহাদ জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদ নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় কবির বাসভবনে এ অনুষ্ঠান করেছে। পরিষদের আহ্বায়ক আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার, ফাহমিদা আমিন, বেগম মুশতারী শফী, বখতেয়ার নূর সিদ্দিকী, অধ্যাপক মাহবুবুল হক, আবু তাহের, ফরহাদ হোসেন, দিলীপ দে, রাশেদ রউফ, আকতার হোসাইন, জিনাত আজম প্রমুখ। বক্তারা বলেন, ফরিদা ফরহাদের লেখায় জীবনের প্রেম, ভালোবাসার পাশাপাশি স্বদেশের মঙ্গলচিন্তা স্থান পেয়েছে বেশি। তাঁর মতো সৃজনশীল মানুষদের মূল্যায়ন করে প্রগতিশীল চিন্তার আন্দোলন বেগবান করতে হবে। বিজ্ঞপ্তি।