ফরিদুল আলমের স্মরণসভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকলিয়া প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা ফরিদুল আলমের স্মরণসভা ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ফরিদ মাহমুদ।
আলোচনায় অংশ নেন মরহুমের ছোট ভাই মোর্শেদুল আলম, বড় মিঞা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জানে আলম, বিদ্যালয়ের প্রধান সমন্বয়কারী মো. হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি প্রমুখ।
স্মরণসভা পরিচালনা করেন মো. রবিউল হোসেন। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি