ফর্মুলা ওয়ানে মনীষাই প্রথম...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুতগতিতে গাড়িগুলো একটি অন্যটিকে পাশ কাটিয়ে যাচ্ছে! সবার মনোযোগ সাঁই সাঁই করে ছুটে চলা গাড়িগুলোর দিকে। প্রতিটি গাড়ি অর্থাৎ দলের জন্য একটি নির্দিষ্ট জায়গা আছে যেখানে দলের কর্মীরা এবং দলের প্রধান (টিম প্রিন্সিপাল) রয়েছেন। অনেক দলের মধ্যে একটি দলের প্রধান হিসেবে কানে হেডফোন লাগিয়ে গাড়ির দিকে পুরো মনোযোগ দিয়ে রেখেছেন একজন নারী। এই দৃশ্য বিশ্বখ্যাত মোটর দৌড় বা কার রেসিং প্রতিযোগিতা ফর্মুলা ওয়ানের। এটিই প্রথম ঘটনা যেখানে একজন নারী আছেন এ দায়িত্বে। আর তিনি হলেন প্রথম ফর্মুলা ওয়ানের প্রথম নারী প্রিন্সিপাল মনীষা ক্যাল্টেনবর্ন।বিশ্বের অন্যতম দ্রুত একক রেসিং কারের প্রতিযোগিতা ফর্মুলা ওয়ান। আর ফর্মুলা ওয়ানের জনপ্রিয় সাউবির দলের প্রধান নির্বাহী হলেন মনীষা ক্যাল্টেনবর্ন। পাশাপাশি তিনিই প্রথম নারী ফর্মুলা ওয়ানের টিম প্রিন্সিপাল যিনি মাঠের পাশাপাশি সাউবির ব্যবসা পরিচালনাতেও রয়েছেন। ১৯৫০ সাল থেকে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি অটোমোবাইল (এফআইএ) আয়োজন করছে এফআইএ ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এটিই সংক্ষেপে ফর্মুলা ওয়ান বা এফ ওয়ান নামে পরিচিত। ২০১০ সাল থেকে রেসিং কার প্রতিযোগিতার জনপ্রিয় দল সাউবির প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা মনীষার জন্ম ১৯৭১ সালে ভারতের দেরাদুনে। শিশু থাকাকালে তাঁর পরিবার ভিয়েনায় চলে যায় এবং তিনি অস্ট্রিয়ার নাগরিকত্ব নেন। আইন বিষয়ে ইউনিভার্সিটি অব ভিয়েনা থেকে স্নাতক এবং আন্তর্জাতিক ব্যবসায় আইন বিষয়ে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে জাতিসংঘে ইন্টারন্যাশনাল ট্রেড ল নিয়ে চাকরিতে যোগ দেন। ফর্মুলা ওয়ানের দল সাউবির টিম করপোরেট এবং লিগ্যাল অ্যাফেয়ার্সের দায়িত্ব নিয়ে যুক্ত হন মোটর দৌড় প্রতিযোগিতার দুনিয়ায়। ২০০১ সালে তিনি পরিচালনা পর্ষদের সদস্য হন এবং সে সময়ে সাউবির সহযোগী বিশ্বখ্যাত মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ নিজেদের সরিয়ে নেয়। সে সময়ে মনীষা সাউবির মোটরস্পোর্ট এজির প্রধান নির্বাহীর দায়িত্ব পান। শুধু দলেরই নয়, এফআইএর নারী এবং মোটর স্পোর্টস কমিশনের সঙ্গেও যুক্ত আছেন মনীষা। চাকরির সময়কালেও তিনি পরিচিত হন জেনস ক্যাল্টনবর্নের সঙ্গে এবং পরে পরিণয়সূত্রে আবদ্ধ হন। এ দম্পতির দুই সন্তান। গাড়ির এ রেসিং প্রতিযোগিতায় যুক্ত মনীষা এর সঙ্গেই থাকতে চান।গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী তথ্যসূত্র: ওয়েবসাইট