ফল পেতে আরও কিছু সময় লাগবে
বন্দরে আসা জাহাজের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করে শিপিং এজেন্টরা। এ কারণে শিপিং এজেন্টদের অন্যতম বড় বন্দর ব্যবহারকারী সস্তা হিসেবে বিবেচনা করা হয়। বন্দরের বর্তমান সমস্যা ও সমাধানের উপায় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পারভেজ আহমেদ।প্রথম আলো: বন্দরে দক্ষতা কমে যাওয়ার কারণ কী? পারভেজ আহমেদ: মে মাস থেকে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য ওঠানামার কারণে বন্দরের দক্ষতা কমে যেতে থাকে। শ্রমিকেরাও কথায় কথায় বন্দর অচলের কারণে দক্ষতা কমে যায়। বেসরকারি সংস্থাগুলো পণ্য ওঠানামার কাজে সমন্বয় করতে পারলেও বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় সেটি সম্ভব নয়। এ কারণে পরিস্থিতির অবনতি হয়েছে। প্রথম আলো: বন্দরের জাহাজের গড় অবস্থান সময় বেড়ে যাওয়াসহ সব সূচকের অবনতির কারণে শিপিং ব্যবসায় কী ধরনের প্রভাব পড়েছে?পারভেজ আহমেদ: হিসাব করে দেখা গেছে, গড়ে ছোট-বড় প্রতিটি জাহাজের প্রতিদিনের ভাড়া ১০ হাজার মার্কিন ডলারের বেশি। প্রতি মাসে গড়ে এরপর পৃষ্ঠা ২ কলাম৭০টি জাহাজ যদি অতিরিক্ত তিন দিন করে অবস্থান করে তাহলেও ২১ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ হয় শিপিং ব্যবসায়। তবে এ টাকা পণ্যের ভাড়া বাড়িয়ে আদায় করে নেয় জাহাজ কোম্পানিগুলো। পরোক্ষভাবে ভোক্তাদের ওই টাকা পরিশোধ করতে হয়। এ কারণে বন্দর পরিস্থিতির অবনতি হলে খেসারত দিয়ে হয় দেশের ১৬ কোটি মানুষকে।প্রথম আলো: পরিস্থিতি উত্তরণে বন্দর কর্তৃপক্ষের করণীয় কী?পারভেজ আহমেদ: ছয়টি কনটেইনার জেটিতে দরপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। দ্রুত সময়ে যোগ্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলে পরিস্থিতির উন্নতি হবে। তবে শ্রমিক নিয়োগে বেসরকারি সংস্থাকে স্বাধীনতা দিতে হবে। না হলে কোনো গোষ্ঠীস্বার্থে শ্রমিকেরা ব্যবহার হতে পারেন। প্রথম আলো: বেসরকারি সংস্থা পরিচালিত জেটিগুলোতেও আগের চেয়ে দক্ষতা কমে গেছে। এ বিষয়টি কীভাবে দেখছেন?পারভেজ আহমেদ: বন্দরের শ্রমিকের সমস্যার কারণে এটি হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবারও একটি জাহাজে পণ্য খালাসে ব্যাঘাত ঘটেছে। এ সমস্যাকে গুরুত্বসহকারে দেখা উচিত। বেসরকারি অপারেটরদের শ্রমিক নিয়োগে স্বাধীনতা দেওয়া উচিত। প্রথম আলো: প্রধানমন্ত্রীর কার্যালয়ের বৈঠকের পর বন্দর পরিস্থিতির উন্নতি চোখে পড়েছে কী?পারভেজ আহমেদ: ওই বৈঠকের পর বন্দর কর্তৃপক্ষ কিছু উদ্যোগ নিয়েছে। ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক ডেকেছে বন্দর কর্তৃপক্ষ। এখনই উদ্যোগ নেওয়া হলেও ফল পেতে আরও কিছু সময় লাগবে। এখনো (বৃহস্পতিবার) বন্দর জেটিতে ঢোকার অপেক্ষায় দুই সপ্তাহ ধরে বহির্নোঙরে অপেক্ষা করার নজির আছে।