ফল রস

কার্বাইড দিয়া ফল পাকাইতে পাকাইতে তোমার অভ্যাস খারাপ হইয়া গেছে। অহন বাবুর খেলনা আমেও কার্বাইড দিতাছ! কই যামু!
তাই তো কই, বদমাইশ আম পাকে না ক্যান!
বুঝলে, তোমার ছেলেটা বেয়াদবের চূড়ান্ত হয়েছে! আজকাল মুখে মুখে তর্ক করে!
গায়ে কার্বাইড লেগেছে তো, অল্প বয়সেই পেকে গেছে।
কিরে, মন খারাপ ক্যান?
আরে বন্ধুবান্ধব সব কার্বাইড খেয়ে পেকে গেছে। আমি এখনো পাকি নাই। কোনো মানে হয়? যুবসমাজে মুখ দেখাতে পারছি না।
আমরা দুজন যদি নিচে পড়ে যাই, কী হবে একবার ভেবেছ?
কী আর হবে! গাছটা তালশূন্য হয়ে যাবে। আজকালকার গায়কদের মতো।
কী হয়েছে? তোমার মন খারাপ কেন?
স্যার, আমি বড় হয়ে আচার হতে চাই। কিন্তু আমার বাবা-মা আমাকে মোরব্বা বানাতে চান। আমি মোরব্বা হতে চাই না। মনে খুব দুঃখ স্যার।
এইবার আমি হন্ডুরাসের সাপোর্টার!
কী কইলি? আমার পোলা হইয়া তুই ব্রাজিল সাপোর্ট করবি না? তোরে অভিশাপ দিলাম। তুই টক হইবি। টক, টক, টক!
তাহলে, বলো তো, আমরা কখন পাকব?
কার্বাইড দিলে!
স্পেন চলে যাব কি না ভাবছি। ওখানে বেলের কদর আছে।
হ। ভাবা যায়? সামান্য একটা বেলকে ওরা কত মিলিয়ন ডলার দিয়ে কিনেছে! পাসপোর্ট হয়ে গেলেই চলে যাব।
তুমি ঠিক আগের মতোই আছো। সেই প্রথম দিনের মতো। রহস্য কী?
কেন?
কেমিক্যাল!