ফলাফল প্রমাণ করে ব্যবসায়ীরা আমাদের পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষাৎকার নিয়েছেন মিঠুন চৌধুরীপ্রথম আলো: চেম্বারের দায়িত্ব নেওয়ার পর কোন কোন কাজে অগ্রাধিকার দেবেন?মাহবুবুল আলম: চট্টগ্রামের ব্যবসায়ীরা নানাভাবে অবহেলিত। গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কারণে অনেক উদ্যোক্তার আমদানি করা যন্ত্রপাতি অব্যবহূত পড়ে আছে। চালু শিল্প-কারখানাগুলোও গ্যাস-বিদ্যুৎসংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করব। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। তাই চট্টগ্রাম চেম্বারকে ‘মিনি ইকোনমিক পার্লামেন্টে’ রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করব। আগামী ছয় মাসের মধ্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণকাজ শেষে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানো হবে। পাশাপাশি চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন এবং পূর্ব-পশ্চিমের সঙ্গে আকাশপথে যোগাযোগ বৃদ্ধিতে কাজ করব। ব্যবসায়ীদের যে কোনো সংকটে পাশে থাকব। প্রথম আলো: এবারের নির্বাচনে সংস্কার ছিল প্রধান ইস্যু। কতটুকু সংস্কার হয়েছে? আপনারা নির্বাচন পদ্ধতিতে আর কী ধরনের সংস্কার আনতে চান?মাহবুবুল আলম: বিকল্প প্রতিনিধি প্রথায় ভোটের প্রকৃত প্রতিফলন ঘটে না বলে অভিযোগ ছিল। তাই শুরুতে আমরাই সরাসরি ভোটের দাবি উত্থাপন করি। এতে প্রমাণ হয় আমরা সংস্কারের পক্ষে ছিলাম। ব্যবসায়ীদের ভোটের ফল প্রমাণ করে তাঁরা আমাদের পক্ষেই ছিলেন। প্রথম আলো: নির্বাচনে জাল ভোটের অভিযোগ করা হচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কী?মাহবুবুল আলম: উভয় পক্ষ বলেছে, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। সবাই ফলাফল মেনে নিয়েছে। নির্বাচন কমিশন এ ধরনের কোনো অভিযোগের সত্যতা পায়নি। কাজেই জাল ভোটের কোনো ঘটনা ঘটেনি। প্রথম আলো: চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে নবনির্বাচিত পরিষদের কী ধরনের ভূমিকা প্রত্যাশা করেন? মাহবুবুল আলম: অর্থনীতিই রাজনীতিকে পরিচালিত করে। অর্থনীতি মেরুদণ্ডহীন হলে রাজনীতি অচল হয়ে যাবে। হরতাল করার অধিকার সবার আছে। তবে অর্থনীতি পঙ্গু করে তো হরতাল হতে পারে না। রাজনীতি মানুষের জন্য। মানুষ ক্ষতিগ্রস্ত হলে হরতাল করে লাভ কী? রাজনীতিবিদদের প্রতি হরতাল ছাড়া অন্য কর্মসূচি দেওয়ার আহ্বান জানাব।