ফলালাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা কথা আমার প্রায়ই মাথায় আসে। দুনিয়াতে আমরা না থাকলে কিন্তু ভালো–মন্দ কোনো কাজেরই কোনো গুরুত্ব থাকত না। সবই যেত বিফলে। কী আজব ব্যাপার!

আসলেই তো, কী দামি কথা! অথচ আমাদের ‘আমজনতার’ মাথায় এগুলা আসেই না। আপনি আসলেই বস।

হে হে হে। ইউ হ্যাভ টু বুঝতে হবে। এমনি এমনিই তো আর আমি গাছে থাকতেই মানুষ গোঁফে তেল দেয় না।

আমার একটা প্রশ্ন আছে, দুনিয়াতে এত ফল থাকতে মানুষ অন্যের মাথায় আপনারে কেন ভেঙে খায়? আর আপনি ফল সমাজের কিং হলেও পাকানোর জন্য আপনারে ধুম ধুম করে কিলায় ক্যান?

কেমন স্টুপিড প্রশ্ন! এখন আমি যদি জিগাই যে দুনিয়াতে এত ফল থাকতে মানুষ খালি কলা দেখায় ক্যান? আর কিলিয়ে পাকালে দোষের কী? তোমাগো মতো তো আর কেমিক্যাল-টেমিক্যাল খেয়ে অকালে পাকি না!

কী সব আজাইরা আলাপ একেকজনের। কেউ কি একটা ফ্রুটফুল কথা বলতে পারে না?

ইয়েস, আমি পারি। আমি পারি।

অত ফাল দিয়া লাভ নাই, সোনা। তুমি তো সিলেবাসেরই বাইরে। মাকাল ফল কোথাকার!

এই যে বেল ভায়া, সিলেবাসের ভেতরে আছ বলে এত দেমাগ দেখানো ঠিক না। তোমারও কিন্তু ন্যাড়াঘটিত কেলেঙ্কারি আছে!

তোমারে আবার বাঁ হাত ঢুকাইতে কে বলল? মানুষ যে বলে, তা ঠিকই। গ্রেপস আর আসলেই সাওয়ার।