প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁসির রায় শুনে আপনি হাসছেন?
আরে ভাই, হাসব না কেন? আমার নামে আরও ১৫টা মামলা ছিল। ওই মামলাগুলো থেকে তো বাঁচলাম!
জেলার: কোনো বিশেষ খাবার খেতে চান কি?
আসামি: জি, চিরতার রস।
জেলার: জগতে এত খাবার থাকতে চিরতার রস কেন?
আসামি: ছোটবেলা যখন চিরতার রস খেতে হতো, তখন মনে হতো, এর থেকে মরণ ভালো।
সাংবাদিক: ফাঁসির রায় শুনে আপনার প্রতিক্রিয়া কী?
আসামি: ক্রিয়া-প্রতিক্রিয়া কইতে পারুম না। তয় আফসোস হইতাছে। আর তিনডা মার্ডার করলেই বিশ্বরেকর্ড হইত। গিনেস বুকে আজীবন আমার নাম থাকত।
আগামীকাল আপনার ফাঁসি কার্যকর করা হবে। কোনো শেষ ইচ্ছা আছে কি?
জি আছে। আমি আমাদের পাশের বাসার আয়নালের গান শুনতে চাই।
তার গলা কি সুরেলা?
ওই লোক যখন প্রতিদিন সকালে গান করতেন, তখন ওপর–ওয়ালাকে বলতাম, তুমি আমারে এখনই উঠায়া নেও!