ফাইন, পাস হয়েছে সড়ক পরিবহন আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবর ১: বাসে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসনে কেউ বসলে বা তঁাদের বসতে দিলে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা। (সূত্র: প্রথম আলো, ২৭ মার্চ ২০১৭)

সমস্যা কী তোমার, আমার সিটে বসেছ কোন দুঃখে?

আরে বাবা, বাসের নারী আসনে বসলে এখন জেল-জরিমানা হচ্ছে। এদিকে পুরোনো অভ্যাসটাও ছাড়তে পারছি না! কী করব, বলো?

খবর ২: গাড়ি চালানোর জন্য চালকদের কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। আর চালকের সহযোগীদের হতে হবে কমপক্ষে পঞ্চম শ্রেণি পাস। (সূত্র: প্রথম আলো, ২৭ মার্চ ২০১৭)

মা, আব্বায় তো সব বই দুইটা কইরা কিনছে। এত বই লইয়া আমি কী করব?

আরে বোকা, তর আব্বাও আবার লেখাপড়া শুরু করছে। তরা এহন ক্লাসফ্রেন্ড।

খবর ৩: ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালালে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড এবং ৩৫ হাজার টাকা জরিমানা। (সূত্র: প্রথম আলো, ২৭ মার্চ ২০১৭)

এত দিন বাইক নিয়া ফুটপাতে উঠছেন, এখন আবার ঘোড়া নিয়া!

 ঘোড়ার তো চাকা নাই, পা দিয়া হাঁটে। ফুটপাতে ফুটের সদ্ব্যবহার। হে হে।