ফাগুন আসছে বনে মনে
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস দুটি দিনই একসঙ্গে উদ্যাপন হয়। এ দিনে বিশেষ পোশাক তো পরা চাই-ই। দেখে নিন কয়েকটি ফ্যাশন হাউসের বিশেষ পোশাক আয়োজননিত্য উপহারফ্যাশন হাউস নিত্য উপহার হলুদ, কমলা, সবুজ, লাল এসব উজ্জ্বল রং প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করেছে। মেয়েদের জন্য আছে টপস, সালোয়ার-কামিজ, শাড়ি। ছেলেদের জন্য ফতুয়া, পাঞ্জাবি ও টি-শার্ট।বাংলার মেলাবাংলার মেলা এবারের ভালোবাসা দিবসে এনেছে যুগল পোশাক। ফতুয়া, পাঞ্জাবি, কুর্তা, শাড়ি ছাড়াও বাচ্চাদের জন্য রাখা হয়েছে এ ধরনের পোশাক। এ ছাড়া বাসন্তী, হলুদ, কমলা, লাল, সাদা, লেবু সবুজ এসব উজ্জ্বল রঙে তৈরি হয়েছে সালোয়ার-কামিজ, কুর্তা, টপস ও শাড়ি। পোশাকে ব্যবহার করা হয়েছে ব্লক, স্ক্রিন প্রিন্ট ও কাঁথা কাজ। লুকস ফ্যাশন হাউস লুকস এনেছে ভালোবাসা দিবসের বিশেষ পোশাক। এসবে ব্যবহার হয়েছে ফুলেল নকশা। পোশাক তৈরি করা হয়েছে দেশীয় তাঁত ও সুতি কাপড়ে। পাওয়া যাবে ঢাকা ক্যান্টনমেন্টের সিএসডি সিনড্রেলায়।কে ক্র্যাফটবসন্ত ঋতুর আগমনে ফ্যাশন হাউস কে ক্র্যাফট এনেছে নতুন পোশাক। শাড়ি, টপস, সালোয়ার-কামিজ, ফতুয়া, খাটো পাঞ্জাবি ও শিশুদের পোশাক। রং হিসেবে প্রাধান্য পেয়েছে বাসন্তী, হলুদ, কমলা ও সোনালি হলুদ। নকশায় তুলে ধরা হয়েছে বসন্তের আবহ।অ্যাড্রয়েট১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে অ্যাড্রয়েট এনেছে নতুন ডিজাইনের পোশাক। রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, গোলাপি, সাদা, কমলা, কালো, হলুদ, সবুজ প্রভৃতি। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি মাধ্যমে।ফড়িংফ্যাশন হাউস ফড়িং এনেছে নতুন ডিজাইনের পোশাক। পোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে গোলাপি, হলুদ, লাল, সাদা, কমলা, কালো, সবুজ, আকাশি প্রভৃতি। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট প্রভৃতি পোশাকে ব্যবহার করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্রক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই ইত্যাদি সাজ।