প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা ফাল্গুনের সারা দিন ঘুরে বেড়ানো তো হয়েছেই, ছবিও তোলা হয়েছে অনেকে। আর সেই ছবি পাঠিয়েই পুরস্কার জিতে নিলেন তাঁরা। প্রথম আলোর ফেসবুক ফ্যানপেজ আয়োজিত ‘ফাগুনের সাজ’ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হলো ২২ ফেব্রুয়ারি।
এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান শেখ বেলী, মুমু অনন্যা রোজারিও ও রোমায়লা সায়মা। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন নাজমুন নাহার, তনিমা ইয়াসমিন ও সামসুন নাহার। আর তৃতীয় পুরস্কার পান সুলতানা মাহিন ও ইমরান হোসেন।
বিজয়ীদের পুরস্কার হিসেবে রূপসী বাংলা হোটেলে নৈশভোজের কুপন দেওয়া হয়। এ ছাড়া প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছা উপহারও দেওয়া হয় তাঁদের।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন আলোকচিত্রী পাভেল রহমান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান।