প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল হতেই দাদুর কোমল স্বরে ডাক, ‘এই উঠো রে সবাই।’ উঠতেই দাদু সবাইকে মুখ ধুয়ে, গোসল করে ঈদগাহে যেতে বললেন। আমরা সেই মতো একসঙ্গে গোসলখানায় ঢুকলাম। যেই না পানি দিয়েছি গায়ে, অমনি মনে পড়ল, আমার তো পায়জামা খুঁজে পাচ্ছি না, আর প্যান্ট পরেই ঈদের নামাজে যাওয়ার কথা ছিল। মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। গোসল শেষে চুপটি মেরে বসে আছি ঘরে। সে সময় ঢুকল হাসিব। কারণ জিজ্ঞেস করায় তাকে বললাম আমার দুর্গতির কথা। শুনেই তো সে হো হো করে হাসা শুরু করল। আমি তখন বললাম, দেখ তো একটা পায়জামা জোগাড় করতে পারিস কি না। সে দ্রুত চলে গেল তার রুমে, আর নিয়ে এল একটি পায়জামা। সেটা পরতে যেতেই বুঝলাম এটা তো ছেলেদের নয়, মেয়েদের!