ফারাক মাপার ছলে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দূর-বালিকা, আমার কথাখেয়াল করে শুনিওতোমার আমার দশ পা ফারাকইচ্ছা হলে গুনিও।গোনার ছলে পা পা করেআমার দিকে আসিওপাঁচ পা শেষে লাজুক বাঁকাঅল্প খানিক হাসিও।ছয় পা শেষে ওই হাসিমুখঅন্যদিকে ঘুরিওসাত পা শেষে এই কলিজাঅবহেলায় পুড়িও।পোড়ে যদি তোমার বুকওপুড়ছি যখন আমিও,আট পা শেষে থামিও নানয় পা শেষে থামিও।নয় পা শেষে থুতনি তুলেআমার দিকে তাকিয়োএক পা, কসম! আমিই যাবএকটু শুধু ডাকিও!