ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার

২০১৬ সালের ১ জুলাই ঢাকার হলি আর্টিজান বেকারিতে ভয়ানক হামলার ঘটনায় শহীদ হন ফারাজ হোসেন। চরম বিপদের মুহূর্তে বন্ধুকে ছেড়ে যেতে চাননি। সত্যিকারের সাহসিকতা প্রকাশ পেয়েছে তখনই।
ফারাজ হোসেনের এই আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ এক মানবিকতার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশি তরুণদের স্পৃহাকে উদ্দীপ্ত করতে, তাদের সাহসিকতাকে স্বীকৃতি দিতে ‘পেপসিকো গ্লোবাল’ ‘ফারাজ আহমেদ সাহসিকতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৬ সাল থেকে ২০ বছর এ পুরস্কার দেওয়া হবে।
সঙ্গী বা সহকর্মীর প্রতি সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপনকারী কোনো ব্যক্তির অনন্য সাহসিকতার স্বীকৃতি দেওয়া এই পুরস্কারের লক্ষ্য।
স্বীকৃতি সনদের পাশাপাশি পুরস্কার হিসেবে থাকবে নগদ ১০ হাজার মার্কিন ডলার।
পুরস্কারের জন্য মনোনীত হতে হলে কিছু মানদণ্ড পূরণ করতে হবে।
১. অনন্য ব্যক্তিগত সাহসের দৃষ্টান্ত থাকতে হবে।
২. মানুষের সহায়তার জন্য অসামান্য কোনো পদক্ষেপ দেওয়ার দৃষ্টান্ত থাকতে হবে।
৩. সর্বোচ্চ নৈতিক মূল্যবোধের দৃষ্টান্ত দেখাতে হবে।
৪. অনূর্ধ্ব ৩০ বছর বয়সী বাংলাদেশের পুরুষ বা নারী নাগরিক হতে হবে।
এ বছর পুরস্কারের জন্য প্রার্থীর নাম ২৭ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে।
বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী প্রস্তাবিত তরুণ-তরুণীদের মধ্য থেকে একজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করবেন।
আপনার আশপাশে পুরস্কারের জন্য যোগ্য তরুণ-তরুণীর কোনো খোঁজ পেলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। প্রার্থীর নাম ও বিস্তারিত তথ্য জানাতে ফোন করুন ০১৭০৮১৩৩২৮৯, ০১৭০৮১৪৪২৮৯ (সকাল ৯টা থেকে রাত ৮টার মধ্যে)। অথবা ই-মেইলে ([email protected]) বিস্তারিত পাঠান।