প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>হোলি আর্টিজানে জঙ্গি হামলাসহ দেশের সাম্প্রতিক জঙ্গি পরিস্থিতি নিয়ে ভাবেন তরুণেরাও। দেশ–বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এমন কয়েকজন তরুণ লিখেছেন তাঁদের ভাবনা
গুলশানে হামলাসহ আরও কয়েকটি জঙ্গি হামলার ঘটনা আমাদের আতঙ্কিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি, বন্ধুরা এ নিয়ে নিজেদের শঙ্কার কথা লিখেছে। আসলে আমার বয়সী কিছু বিপথে যাওয়া তরুণকেই তো ব্যবহার করা হয়েছে। হোলি আর্টিজানে হামলায় যে তরুণদের ব্যবহার করা হয়েছে, তাদের কেউ আমার বন্ধুও হতে পারত। আমরা এসব সন্ত্রাসবাদ চাই না।
আমি যাদের সঙ্গে চলি, এমন কাউকে পাইনি যে কিনা এসব সমর্থন করে।
হোলি আর্টিজানে হামলাকারীকে দেখে যেমন আমরা হতাশ হই, তেমনি বন্ধুত্বের জন্য প্রাণ বিসর্জন দেওয়া তরুণ ফারাজ আইয়াজ হোসেনের জন্য আশাবাদী হই। ফারাজের মতো তরুণেরাই বাংলাদেশের সব তরুণের প্রতিনিধি।
লেখক: শিক্ষার্থী, ফিন্যান্স, ঢাকা বিশ্ববিদ্যালয়