ফারিয়ার প্রিয় জয়পুর, বাবার বান্দরবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শবনম ফারিয়া ও তাঁর বাবা মীর আবদুল্লাহ
শবনম ফারিয়া ও তাঁর বাবা মীর আবদুল্লাহ

মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। তাঁর বাবা মীর আবদুল্লাহ, পেশায় চিকিৎসক। আজ দুই প্রজন্মে থাকছেন এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের পোশাক প্রিয়?
শবনম ফারিয়া: জিনস ও টি-শার্ট৷ বিশেষ দিনগুলোতে কাতান ও জামদানি শাড়ি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
বাবা: প্যান্ট ও টি-শার্ট। বিশেষ দিনে পাঞ্জাবি-পায়জামা।
২. পছন্দের খাবার...
শবনম ফারিয়া: বাবার রান্না করা কাচ্চি বিরিয়ানি আমার খুবই পছন্দ। এ ছাড়া, আইসিক্রম, চকলেট ও পিৎজা খেতে ভালোবাসি।
বাবা: ইলিশ মাছ, গরুর মাংস, কািচ্চ বিরিয়ানি ও চীনা খাবার।
৩. কোন শিল্পীর গান শুনতে ভালো লাগে?
শবনম ফারিয়া: ফাহমিদা নবী আর ইমরানের গান ভালো লাগে।
বাবা: লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, সাবিনা ইয়াসমীন ও আবদুল জব্বার।
৪. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে..
শবনম ফারিয়া: লাইফ ইজ বিউটিফুল, দ্য নোট বুক ও থ্রি ইডিয়টস—এই ছবিগুলো বারবার দেখতে ইচ্ছা করে।
বাবা: ব্রিজ অন দ্য রিভার কাওয়াই ও অশিক্ষিত।
৫. কখন বিরক্ত লাগে ..
শবনম ফারিয়া: যানজটে রাস্তায় বসে থাকলে আর শুটিংয়ে গিয়ে শুটিং দেরিতে শুরু হলে।
বাবা: টেলিভিশনে খেলা দেখছি, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ওই সময়টা খুবই বিরক্ত লাগে।
৬. কোথায় বেড়াতে ভালো লাগে?
শবনম ফারিয়া: ভারতের জয়পুর আর দেশে কক্সবাজার ঘোরার জন্য আমার প্রিয় জায়গা।
বাবা: পাহাড় আমাকে টানে। বান্দরবান আর ভারতের সিমলা ভালো লাগে।
৭. বাবার কোন গুণটি মেয়ের আর মেয়ের কোনটা বাবার ভালো লাগে?
শবনম ফারিয়া: আমার বাবা একজন সৎ মানুষ। তাঁর সততা আমাকে মুগ্ধ করে।
বাবা: আমার মেয়ে যেকোনো কাজের প্রতিই আন্তরিক। এই গুণটি আমার ভালো লাগে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন