ফার্মগেটে ফখরুদ্দিন রেস্টুরেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফখরুদ্দিন রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানি যাঁরা একবার খান, তাঁদের জিহ্বায় নাকি অনেক দিন লেগে থাকে সেই স্বাদ। ৮ জুলাই এই রেস্টুরেন্টের আরেকটি শাখা উদ্বোধন করা হলো রাজধানীর ফার্মগেটে। এখানকার বাবুল টাওয়ারে শাখাটির উদ্বোধন করেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। এদিন উপস্থিত ছিলেন এটিএন বাংলার বিক্রয় ও বিপণন উপদেষ্টা এম শামসুল হুদা, ফখরুদ্দিন ফুড লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রফিক এবং ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক। মোহাম্মদ রফিক বলেন, ‘আমাদের এই রেস্টুরেন্ট প্রতিদিন খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। দুপুরে অবশ্য কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। এখানে একসঙ্গে ৭০ জন লোক বসতে পারবে।’ এখানে খেতে পারবেন কাচ্চি বিরিয়ানি, গরুর তেহারি, গরুর বিরিয়ানি, মুরগির রোস্ট, বোরহানি, ফিরনি, জালি কাবাব ও চাটনি। বাহারি খাবারের আয়োজনে ফার্মগেট শাখার উদ্বোধনী দিনটা বেশ ভালোই ছিল সবার জন্য। বি এ এফ শাহীন স্কুলের ইংরেজির শিক্ষক সিরাজুল ইসলাম এসেছিলেন এই আয়োজনে যোগ দিতে। তিনি বলেন, ‘আমি তাদের নিয়মিত গ্রাহক বলেই আজ এখানে আসার নিমন্ত্রণ করেছে তারা। খাবারে স্বাদ তো দারুণ।’ আমাদের দেশেই বেশ কয়েকটি শাখা আছে ফখরুদ্দিন রেস্টুরেন্টের। অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও আছে। আবার মালয়েশিয়ায়ও দ্রুতই চালু হতে যাচ্ছে এর শাখা।