ফাল্গুনে ভালোবাসা
পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস দুই উপলক্ষ সামনে রেখে বাজারে এসেছে রকমারি পোশাক। দেখে নিন সেসবের এক ঝলক।রঙফ্যাশন হাউস রঙ-এর পোশাকে বেশি ব্যবহার হয়েছে লাল ও নীল রং। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, শাল ইত্যাদি পাওয়া যাবে এখানে। এ ছাড়া আছে মগ, সিডি, গয়না ও নানা উপহার।এবি ফ্যাশনসবুজ, হলুদ, লাল ইত্যাদি উজ্জ্বল রঙের কাপড়ে অ্যাপলিক, প্যাচওয়ার্ক, হাতের কাজ করে পোশাক তৈরি করা হয়েছে। সালোয়ার-কামিজ, স্কার্ট, ফতুয়া, পাঞ্জাবিসহ বাচ্চাদের পোশাকও পাওয়া যাচ্ছে।লাল সাদা নীল হলুদফ্যাশন হাউস লাল সাদা নীল হলুদ তৈরি করেছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া আর পাঞ্জাবি। মেয়েদের পোশাকে উজ্জ্বল রঙের লেইসের ব্যবহারের সঙ্গে সঙ্গে নানা রকম পুঁতি আর চুমকি ব্যবহার করা হয়েছে। কিত্তনখোলাফ্যাশন হাউস কিত্তনখোলা তৈরি করেছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি। ফাল্গুনের তাঁতের শাড়ি আর সুতি শাড়িতে করা হয়েছে টাইডাই, ব্লক, স্প্রে এবং সুতার কাজ। সালোয়ার-কামিজে করা হয়েছে সুতার কাজ, মোমবাটিক, ব্লক, অ্যাপলিক এবং পুঁতির নকশা।কারিম’সলাল রংকে প্রাধান্য দিয়ে ভালোবাসা দিবসের পোশাক তৈরি করেছে কারিম’স। শিফন, সুতি, মসলিন, তাঁত, খাদি ইত্যাদি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে শাড়ি ও সালোয়ার-কামিজ। বিবিয়ানা হলুদ ও লাল রঙের পাশাপাশি কমলা, মেরুন, কালো ইত্যাদি রংও ব্যবহার করা হয়েছে বিবিয়ানার পোশাকে। অ্যাডলিক, এমব্রয়ডারি ইত্যাদি কাজ করা হয়েছে। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়নাও পাওয়া যাবে এখানে।প্রজাপতিপ্রজাপতি তৈরি করেছে শাড়ি, সালোয়ার-কামিজ, টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি। পোশাকে করা হয়েছে ব্লক, অ্যাপলিক, মেশিন এমব্রয়ডারি আর চুমকির কাজ। কাপড় হিসেবে নেওয়া হয়েছে খাদি, তাঁত কাপড়, সুতি আর অ্যান্ডি সুতি। অঞ্জন’সঅঞ্জন’স এনেছে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া। বাসন্তী, হলুদ, বাদামি, সবুজ, লাল রংকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে।বাসন্তীফ্যাশন হাউস বাসন্তী এনেছে যুগলদের জন্য মেলানো পোশাক। সুতি, তাঁত, সিল্ক, চিকেন ইত্যাদি কাপড় ব্যবহার করা হয়েছে। এমব্রয়ডারি, ব্লক, চুমকি ইত্যাদি কাজ করা হয়েছে।শাহরুখ’সশাহরুখসের পোশাকে লাল, সবুজ, নীল, হলুদ, বাসন্তী ও কালো রং প্রাধান্য দেওয়া হয়েছে। টাঙ্গাইলের সুতি, নরসিংদীর তাঁত, কুমিল্লার খাদি ও এন্ডি সিল্ক কাপড় হিসেবে ব্যবহূত হয়েছে। ফুলেল নকশায় নানা মাধ্যমের মিশ্রণে করা হয়েছে প্রতিটি পোশাক।কাজী ক্র্যাফটটাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজশাহীর ঐতিহ্যবাহী কাপড় এবং আদিবাসীদের হাতে তৈরি কাপড় ব্যবহার করা হয়েছে কাজী ক্র্যাফটের পোশাকে। হলুদ, সাদা, লাল, নীল ইত্যাদি রঙের ব্যবহারে তৈরি করা হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি।ডিজাইন রুটসফ্যাশন হাউস ডিজাইন রুটস-এর আয়োজনে রয়েছে বাসন্তী, হলুদ এবং সাদা রঙের শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া। এ পোশাকগুলো করা হয়েছে এমব্রয়ডারি, ব্লক, কাটওয়ার্ক, চুমকির কাজ।সুতায় বোনাযশোরের মুজিবনগর সড়কে ফ্যাশন হাউস সুতায় বোনা এনেছে পয়লা ফাল্গুনের পোশাক। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট ইত্যাদি।চরকাফাল্গুন ও ভালোবাসা দিবসে চরকা এনেছে যুগল পোশাক। আছে কুর্তা, শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও ফতুয়া। শিশুদের জন্য থাকছে সালোয়ার-কামিজ ও ফতুয়া।নারীমেলাবাসন্তী রং ছাড়াও কমলা, লাল ইত্যাদি রং ব্যবহার করা হয়েছে নারীমেলার পোশাকে। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ইত্যাদি পোশাকে এমব্রয়ডারি, ব্লক ইত্যাদি কাজ করা হয়েছে।অধরা মাধুরীফ্যাশন হাউস অধরা মাধুরী শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া প্রভৃতি পোশাক এনেছে। এতে ব্যবহার করা হয়েছে এমব্রয়ডারি অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট ইত্যাদি সাজ। পোশাকে প্রাধান্য দেওয়া হয়েছে গোলাপি, হলুদ, লাল, সাদা, কমলা, কালো, সবুজ, আকাশি প্রভৃতি রং।সামিহাতাঁত, খাদি, ভয়েল কাপড়ের সালোয়ার-কামিজ, স্কার্ট, টপস, ফতুয়া তৈরি করছে সামিহা ফ্যাশন হাউস। পোশাকগুলোতে কারচুপি, লেস, এমব্রয়ডারির কাজ রয়েছে। রঙের মধ্যে কমলা, লাল, সবুজ, বেগুনি এসব রয়েছে।