ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাটিরহাট শাখার শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কাটিরহাট শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ৩০ ডিসেম্বর ব্যাংকের ব্যবস্থাপক আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুর। বক্তব্য দেন ইউপি সদস্য নিজাম শেখ, সেলিনা আকতার, শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহাব উদ্দিন, আবদুর রহিম প্রমুখ। বিজ্ঞপ্তি।