ফাস্টফুড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রতি ১০ জন মার্কিন শিশুর মধ্যে নয়জন প্রতি মাসে অন্তত একবার ম্যাকডোনালডস রেস্টুরেন্টে খেতে যায়।  ১৯৭০ সালে ফাস্ট ফুডের পেছনে মার্কিনদের ব্যয় ছিল ছয় বিলিয়ন ডলার। ২০০৯ সালে এই খাতে ব্যয়ের অঙ্ক দাঁড়ায় ১৪৮ দশমিক ৬ বিলিয়ন ডলার।  বিংশ শতাব্দীর প্রথম দিকে হ্যামবার্গারকে দূষিত, অনিরাপদ এবং গরিব লোকদের খাবার মনে করা হতো।  এখন উত্তর কোরিয়া ছাড়া বিশ্বের প্রতিটি দেশে পেপসি এবং কোকাকোলা বিক্রি হয়।  যুক্তরাষ্ট্রে একক খাবার হিসেবে ফ্রেঞ্চ ফ্রাই সবচেয়ে বেশি জনপ্রিয়। ২০০৪ সালের এক হিসাবে দেখা গেছে, মার্কিনরা প্রায় সাড়ে সাত বিলিয়ন পাউন্ড ফ্রেঞ্চ ফ্রাই সাবাড় করেছে। উপসাগরীয় যুদ্ধের সময় ফ্রান্স মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীতে যোগদানের অস্বীকৃতি জানালে কিছু রিপাবলিক রেগেমেগে ফ্রেঞ্চ ফ্রাইয়ের নাম বদলে লিবার্টি ফ্রাই রাখার প্রস্তাব দিয়েছিলেন।  শুধু যুক্তরাষ্ট্রেই ফাস্ট ফুড রেস্টুরেন্টের সংখ্যা প্রায় তিন লাখ।  ১৯৪৯ সালে রিচার্ড ও মরিস ম্যাকডোনালড প্রথম ম্যাকডোনালড রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেন। অবশ্য রেক্রুক ম্যাকডোনালডস করপোরেশনের প্রতিষ্ঠাতা। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম