ফাস্টফুড কখনোই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার বিশ্বজিৎ, সংগীতশিল্পী
কুমার বিশ্বজিৎ, সংগীতশিল্পী

আর কখনোই ফাস্টফুড খাই না। নিজেকে ফিট রাখতে চাইলে ফাস্টফুড এড়িয়ে চলা দরকার।এবার আসি শরীরচর্চার বিষয়ে। আমি প্রতিদিন ২০ মিনিট ব্যায়াম করি। এটা বিভিন্ন সময়ে হতে পারে। কারণ, কাজের জন্য একটা ধরাবাঁধা সময় রাখা যায় না। হাঁটা, সাঁতার কাটা আর ফ্রি হ্যান্ড নানা ধরনের ব্যায়াম করি। শরীরের কোনো অংশ যদি বেড়ে যেতে থাকে, সেটি কমাতে নির্দিষ্ট ব্যায়াম বেশি করে করি। তখন সহজেই বাড়তি মেদ ঝরে যায়। এ ছাড়া ফিট থাকার জন্য সব সময় হাসিখুশি থাকতে হবে। কোনো ধরনের দুশ্চিন্তা বা চাপ নিলে তার ছাপ পড়ে মুখে বা ত্বকে। নিজেকে তাই হাসিখুশি রাখি সারাক্ষণ। এই তো আমার ফিট থাকার রহস্য।