ফাহমিদা আমিন স্মরণে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক ফাহমিদা আমিন স্মরণে নারীকণ্ঠ পত্রিকার উদ্যোগে এক শোকসভা গত বৃহস্পতিবার সার্সন রোডের হাটখোলায় অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে ফাহমিদা আমিনের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন দীপালী ভট্টচার্য, রওশন আরা চৌধুরী, ডা. রওনক জাহান, আখতারী ইসলাম, সুস্মিতা চৌধুরী, রোকসানা বন্যা, আফরোজা বুলবুল, সম্পাদক শাহরিয়ার ফারজানা।
বক্তারা বলেন, ফাহমিদা আমিনের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তিনি একদিকে যেমন ছিলেন রত্নগর্ভা, অন্যদিকে ছিলেন সৃষ্টিশীল এক মানুষ। তঁার লেখা আমাদের সাহিত্যের সম্পদ হয়ে থাকবে। পুরুষশাষিত সমাজে কীভাবে একজন নারী মাথা তুলে দাঁড়াবে তা ফাহমিদা আমিনের জীবন থেকেই শিক্ষা নেওয়া যায়।
বিজ্ঞপ্তি