প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় নির্মাণাধীন ফায়ার সার্ভিস স্টেশন চালুর দাবিতে গত বুধবার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধন করেছে। স্থানীয় গোরকঘাটা বাজার বণিক কল্যাণ সমিতি ও সাংবাদিক ফোরামের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সাংবাদিক আবুল বশর। বক্তব্য দেন পৌর মেয়র মকছুদ মিয়া, মহেশখালী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আশিষ কুমার চক্রবর্তী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাকের হোসাইন, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, আতা উল্লাহ বোখারী, মোহাম্মদ ইউনুচ, মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমদ, গোরকঘাটা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আবু ছালেহ প্রমুখ।
বক্তারা নির্মাণাধীন ফায়ার সার্ভিস স্টেশনের কাজ শেষ করে তা চালু করার দাবি জানান।